1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

সৈয়দপুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী পুলিশি হেফাজতে

গোপাল হালদার, রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২৯৩ বার পড়া হয়েছে

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করে জীবন্ত প্রাণী নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায়ার অভিযোগে এক চেয়ারম্যান প্রার্থীকে পুলিশি হাফাজতে নেওয়া হয়েছে।

এর আগে আজ শুক্রবার বেলা সাড়ে ৩ টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম ওই প্রার্থীকে ৪০ হাজার টাকার অর্থ দন্ডাদেশ দেন। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। নিজের ভুল শিকার না করায় এবং জরিমানা দিতে অস্বীকার করায় তাকে পুলিশি হেফাজতে নেওয়া ওই প্রার্থীর নাম ফয়সাল দিদার দিপু। তিনি জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক। ফয়সাল সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানা যায়, উল্লেখিত সময়ে শহীদ তুলসীরাম সড়কে ফয়সাল দিদার দিপু ঘোড়ার গাড়ীতে করে প্রচারণায় অংশ নেন। এ সময় সেখানে উপস্থিত হন ভ্রাম্যমান আদালতের একটি টিম। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে তার ৪০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে এক মাসের কারাদন্ড দেন। এ আদেশের পর তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এদিকে এ খবর ছড়িয়ে পড়েলে ফয়সালের কর্মী-সমর্থকরা সৈয়দপুর থানার সামনে সমবেত হয়ে তার মুক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শণ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম আমিনুল ইসলাম বলেন, সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী ফয়সাল দিদার দিপু জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনে প্রচারণায় অংশ নেন। ২০১৬ সালের নির্বাচনী আচারণ বিধি অনুসারে জীবন্ত প্রাণী নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর অপরাধে তাকে ৪০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। নির্বাচনী আচারণ বিধি যাতে কেউ লঙ্ঘন করতে না পারে সেজন্য এ ধরণের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট