1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ দশমিনায় সরকারি বনে গাছ কাটতে গিয়ে ৪ জন আটক, বন সংরক্ষণ আইনে মামলা মির্জাগঞ্জে ৫৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে জেলের জালে ২৬ কেজির ভোল মাছ, নিলামে বিক্রি ৩৫ হাজার টাকায়

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশ সদস্য এবং পটুয়াখালীর বিশিষ্ট সাংবাদিক কাইয়ুম উদ্দীন জুয়েলের কন্যা নূর-ই-জান্নাত নূর কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করেছেন। শুক্রবার (১৯ জুন) রাজধানীর শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নারী কুমিতে ইভেন্টে (-৫৫ কেজি) তিনি এই সাফল্য অর্জন করেন।

বাংলাদেশ কারাতে অর্গানাইজেশনের আয়োজনে এবং বাংলাদেশ কারাতে ফেডারেশন ও স্কিফ (SKIF) বাংলাদেশের সহযোগিতায় ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ দলের হয়ে অংশ নিয়ে চ্যাম্পিয়নশিপের তিনটি রাউন্ডে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে প্রথম স্থান অর্জন করেন নূর-ই-জান্নাত।

নূর-ই-জান্নাত পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সালেহা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২১ সালে এসএসসি এবং পটুয়াখালী সরকারি মহিলা কলেজ থেকে ২০২৩ সালে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করেন। এরপর ২০২৫ সালে মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে চাকরিতে যোগ দেন তিনি।

তিনি পটুয়াখালীর ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জালাল উদ্দীন আহমেদের নাতনী। পটুয়াখালী কারাতে ডো অ্যাসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক সেন্সি রিয়াজ আহমেদ কবিরের নিবিড় তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিয়ে ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট অর্জন করেছেন এই তরুণী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট