1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

বর্তমান সরকারের সময়েই জেলেদের সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে – ভোলায় এমপি মুকুল

আবু মাহাজ,ভোলা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” এ স্লোগান কে সামনে রেখে, ভোলার বোরহানউদ্দিনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরে ৪৮ জন জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বকনা বাছুর বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপকরন বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

এসময় এমপি মুকুল বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের নানামুখী পদক্ষেপের কারণে দেশ এখন মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। বর্তমান সরকারের সময়েই জেলেদের সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে। সরকারের বিভিন্ন পদক্ষেপে জেলেরা এখন নদীতে নির্বিঘ্নে-নিরাপদে মাছ শিকার করতে পারছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান , l পৌর মেয়র রফিকুল ইসলাম ,বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির, সাংবাদিক দিন ইসলাম রুবেল সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট