1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

বাউফলে প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম

গোপাল হালদার, পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

নির্বাচনী বিরোধের জেড়ে পটুয়াখালীর বাউফলে ইউপি সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। সকালে উপজেলার বগা ইউনিয়নের শাপলাখালী গ্রামে এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সাইদুর রহমান সুমন বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য ও ওয়ার্ড যুবলীগের সভাপতি। এছাড়াও তিনি ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোতালেব হাওলাদারের ভাগ্নে। আহত ইউপি সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় বরিশালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোসারেফ হোসেন খানের এক সমর্থকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় দুর্বৃত্তরা। এরই জেড় ধরে আজ সকালে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোতালেব হাওলাদারের ভাগ্নে বগা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান সুমনকে কুপিয়ে জখম করে আনারস প্রতিকের সমর্থকরা।

ভুক্তভোগী সাইদুর রহমান সুমনের স্বজনরা জানায়, ভুক্তভোগীর পিতা অসুস্থ হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারিরীক অবস্থার খোঁজ খবর নিতে বাড়ি থেকে বরিশালের উদ্দ্যেশ্যে যাচ্ছিলেন সুমন। শাপলাখালী পৌঁছালে আনারস প্রতিকের সমর্থকরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, তিনি রিক্সায় বগা বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় তার ওপরে হামলা চালানো হয়। এতে তিনি রক্তাক্ত জখম হয়৷ এখনো লিখিত অভিযোগ পাইনি তবে আমাদের আইনী ব্যবস্থা চলমান রয়েছে। হামলাকারীদের আটক করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট