1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময় বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ভোলার গ্যাস ফেলে রাখার খেসারত দিচ্ছে দেশ

পটুয়াখালীতে ‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ’ প্রতিপাদ্যে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, অগ্নিনির্বাপন মহড়া ও নজেল ডিসপ্লেসহ বিভিন্ন আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১০টায় ‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদে রাখবো সম্পদ ও জীবন’ প্রতিপাদ্য নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পটুয়াখালীর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন শেষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে পটুয়াখালী সদর ফায়ার স্টেশন প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পটুয়াখালীর সহকারী পরিচালক দেওয়ান মোহাম্মদ রাজিবের সভাপতিত্বে ও স্টেশন লিডার সুবোধ চন্দ্র মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ তারেক হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, জেল সুপার মো. আতিকুর রহমান ও নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রেজওয়ান।

সভায় প্রধান অতিথিসহ বক্তারা বলেন, “অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। সমাজে সচেতনতা বৃদ্ধি হলে অগ্নিদুর্ঘটনা হ্রাস পাবে।” তাঁরা অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন-২০০৩ সম্পর্কে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ সমাজের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য ফায়ার সার্ভিস কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

স্বাগত বক্তব্যে সহকারী পরিচালক দেওয়ান মোহাম্মদ রাজিব জানান, “চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৪ মাসে পটুয়াখালী জেলায় ১৪৯টি অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ১১ জন। এ অগ্নিকাণ্ডে ২ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৯০০ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। সম্পদ উদ্ধার করা হয়েছে ৯ কোটি ১২ লাখ ৩৭ হাজার টাকার।”

বাংলাদেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ প্রতি বছর মে মাসে পালিত হয়, যার মূল লক্ষ্য অগ্নিনিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়ন। শহরাঞ্চলে ঘনবসতি, বৈদ্যুতিক শর্ট সার্কিট, গ্যাস লিকেজ ও অবৈধ স্থাপনার কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করেন, নিয়মিত মহড়া, অগ্নিনির্বাপক সরঞ্জামের প্রাপ্যতা নিশ্চিতকরণ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অগ্নিদুর্ঘটনা কমানো সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট