1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ ভোলায় এইচএসসিতে পাসের হার ৩৯.৫৪ শতাংশ, জিপিএ-৫ বেড়ে ৭৯ ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী আটক, স্বামী পলাতক

শিশু নাইমার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব বেজহার গ্রামের সোহেল চৌকিদারের মেয়ে নাইমা আক্তার (7) পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে নাইমা মাদ্রাসা যাওয়ার পথে কাসেমাবাদ গ্রামের একটি ডোবায় পড়ে যান। পরিবারের লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে রাতে তার স্কুল ব্যাগ ও স্যান্ডেল ডোবার পাশে পেয়ে ডোবা থেকে তার লাশ উদ্ধার করেন।

নিহত নাইমার চাচা সবুজ চৌকিদার জানান, নাইমা সময় সময় কাসেমাবাদ গ্রামের নানাবাড়িতে মায়ের সাথে থাকতো। দুর্ভাগ্যজনক এই ঘটনায় এলাকাবাসী শোকাহত।

জানা গেছে, নাইমা গৌরনদী মডেল মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্রী ছিলো। ওই মাদ্রাসার শিক্ষকরা নাইমাকে হারানোর জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। তারা বলেন, ‘নাইমা ছিল একজন হৃদয়বান ও সুশিল ছাত্রী।’

এদিকে, ওই এলাকার বাসিন্দারা জানান, ডোবার পাশ দিয়ে অনেকেই যাতায়াত করতেন। কিন্তু তাদের চোখের আড়াল থেকে নাইমার ডুবে যাওয়ার ঘটনাটি ঘটে গেছে। তারা সকলেই এখন স্থানীয় প্রশাসনের কাছে এলাকায় ডোবার পাশে রেলিং বা অন্য কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, তারা শিগ্গিরই বিষয়টি পরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট