1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরচুন সুজ লিমিটেডের শ্রমিকদের দুই মাসের বেতন বন্ধ, আট দফা দাবিতে বরিশালে সড়ক অবরোধ পরকীয়ার অভিযোগে বাউফলে জামায়াত নেতাকে মারধর, টাকা ছিনতাইয়েরও দাবি পায়রা নদী থেকে বস্তাবন্দী অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার পাথরঘাটায় আদালত চত্বরে বাদী দম্পতির ওপর হামলা, হামলাকারীর ৩ মাসের কারাদণ্ড পিরোজপুরে ফলের গুদামে বৈদ্যুতিক তার চুরির সময় যুবক আটক বাউফলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে ব্যবসায়ী ও পরিবারের ওপর হামলা, আহত ৩ ভোলার চর কুকরি-মুকরিতে জলবায়ু অভিযোজন বিষয়ক লেসন লার্নিং কর্মশালা অনুষ্ঠিত শিবপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমানের গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে দুই স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে গুরু পূর্ণিমা উৎসব পালিত বিধবা নারীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা, পলাতক অভিযুক্ত

ভোলায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদনে উদ্যোক্তাদের প্রশিক্ষণ

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

ভোলায় উদ্যোক্তা পর্যায়ে নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ প্রশিক্ষণের আয়োজন করে।
বুধবার (২৯ এপ্রিল ২০২৬) দিনব্যাপি ভোলা সদর উপজেলার গুইংগারহাট বাজারসংলগ্ন জিজেইউএস কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষনে স্থানীয় পর্যায়ের উদ্যোক্তারা অংশ নেন। ২০২৫–২০২৬ অর্থবছর থেকে ‘স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট (কৃষি)’ কর্মসূচির আওতায় টেকসই উন্নয়ন কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক ছিলেন ভোলা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ। এ সময় জিজেইউএস এর স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট (কৃষি) কর্মসূচির ফোকাল পারসন ডা. অরুণ কুমার সিনহা উপস্থিত ছিলেন। এছাড়া সফল উদ্যোক্তা মেহেদী হাসান তার খামার পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধ করেন।
প্রশিক্ষণে নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, রোগ প্রতিরোধ ব্যবস্থা, খামার ব্যবস্থাপনা এবং আধুনিক পদ্ধতিতে হাঁস, মুরগি ও গাভী পালনের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি খামার নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কেও অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেওয়া হয়।
উদ্যোক্তাদের দক্ষতা বাড়ানো এবং নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা এবং নিরাপদ খাদ্য উৎপাদন বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট