1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ ভোলায় এইচএসসিতে পাসের হার ৩৯.৫৪ শতাংশ, জিপিএ-৫ বেড়ে ৭৯ ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী আটক, স্বামী পলাতক ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতায় জিজেইউএসের সভা যুবদল নেতা আলামিন হত্যা: ১১ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার কাজের মান নিয়ে ছাত্রদলের আপত্তি, কলেজের সড়কের ঢালাই বন্ধ নজরুল বর্ষের বিভাগীয় একক অভিনয়ে দ্বিতীয় ভোলার সমৃদ্ধ পাল স্নিগ্ধ বাবাকে হারিয়ে দিশেহারা চার সন্তান, কাওসার হত্যার বিচার দাবি ষষ্ঠ শ্রেণির পর পড়াশোনা বন্ধ, প্রশিক্ষণ নিয়ে লাখ টাকার উদ্যোগে আরিফ! আমতলীতে মাদ্রাসার দোকানে তালা, বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ

কালবৈশাখীতে স্কুলের গেট ধসে আহত অয়ন; ঢাকায় সফল অস্ত্রোপচার, তদন্ত কমিটি গঠন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে কালবৈশাখী ঝড়ে স্কুলের গেট ধসে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অয়ন চন্দ্র দাস গুরুতর আহত হওয়ার ঘটনায় তার ঢাকায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

পটুয়াখালীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের গেট ধসে পড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অয়ন চন্দ্র দাস (১০) গুরুতর আহত হয়। মঙ্গলবার বিকেলে পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পেছনের গেট ভেঙে পড়লে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের সময় হঠাৎ গেটটি ধসে পড়ে শিক্ষার্থীটি আঘাতপ্রাপ্ত হয়।

দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আহত শিক্ষার্থীর চিকিৎসার বিষয়টি অবহিত হওয়ার পর জেলা প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে হাসপাতালে পাঠান এবং চিকিৎসা তদারকির নির্দেশ দেন। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অয়নের সিটি স্ক্যান, এক্স-রে ও সিবিসি পরীক্ষা সম্পন্ন করা হয়।

চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে তার মাথায় রক্ত জমাট বাঁধার লক্ষণ পাওয়া যায়, তবে শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ স্বাভাবিক ছিল। পরবর্তীতে তাকে ঢাকার একটি বিশেষায়িত নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১২টার দিকে অস্ত্রোপচার শুরু হয়ে ভোর ৩টা ৪৫ মিনিটে সফলভাবে শেষ হয়। পরদিন সকাল ৮টায় পুনরায় সিটি স্ক্যানের পর চিকিৎসকরা তাকে আশঙ্কামুক্ত ঘোষণা করেন।

এদিকে, গেট ধসে পড়ার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন সহকারী কমিশনারকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, আহত শিক্ষার্থীর চিকিৎসা সহায়তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট