1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

ব্রাজিলিয়ানরা শীর্ষে, আর্জেন্টাইনরা তৃতীয়স্থানে

ওহিদুজ্জামান (সাজিদ), ফ্রিল্যান্স জার্নালিস্ট
  • প্রকাশিত: বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

ফুটবল বিশ্বায়নের শীর্ষ বাজার। দেশগুলোর মধ্যে চলছে ফুটবলার রপ্তানিতে নেতৃত্ব দাবি। সেই লড়াইয়ে এগিয়ে রয়েছে ব্রাজিল। শীর্ষস্থান দখল করেছে ফুটবল জগতের রাজারা। আর তৃতীয় স্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজ (সিআইইএস) এই পরিসংখ্যান তুলে ধরেছে ফুটবলার রপ্তানি নিয়ে। সিআইইএস-এর গবেষণায় উঠে এসেছে, বিশ্বব্যাপী তারা ছড়িয়ে ছিটিয়ে থাকা ২ হাজার ২০৯টি ক্লাবে খেলা ১৫ হাজার ৩১০ জন ফুটবলারের মধ্যে ১ হাজার ৩৩৮ জন ব্রাজিলিয়ান।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ১৯৯৮ ও ২০১৮ বিশ্বকাপ বিজয়ী ফ্রান্স। ফরাসি ক্লাবগুলোতে খেলছেন ১ হাজার ৯১ জন ফুটবলার। অন্যদিকে, গত বছর কাতারে বিশ্বকাপ জিতে নেওয়া আর্জেন্টিনার ৯৯৫ জন ফুটবলার বিদেশে খেলছেন। এই হিসাবে তারা রয়েছেন তৃতীয় অবস্থানে।

এছাড়া ফুটবলার রপ্তানিতে ইংল্যান্ড রয়েছে চতুর্থ, জার্মানি পঞ্চম এবং নাইজেরিয়া রয়েছে ষষ্ঠ অবস্থানে। তাদের যথাক্রমে ৫৮৬, ৪৬৮ ও ৪২১ জন ফুটবলার বিভিন্ন দেশে খেলছেন।

গবেষণায় আরও দেখা গেছে, সবচেয়ে বেশি ফুটবলার রপ্তানি করা হয় ইউরোপীয় দেশগুলোতে। ১৩৫টি লিগের মধ্যে ৮৩টি লিগই ইউরোপীয়। অন্য মহাদেশের বাকি ৫২টি লিগে ফুটবলার রপ্তানি করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দেশগুলোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রপ্তানি শিল্প হয়ে উঠেছে। যে দেশগুলো বেশি ফুটবলার রপ্তানি করতে পারবে, সেখান থেকেই বেশি বিদেশী মুদ্রা আসবে। একই সাথে দেশের ছবিও উজ্জ্বল হবে বিশ্বমাপকাঠিতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট