1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী

হাওয়র পাড়ের বিদ্যাপিঠ হাতিয়া স্কুল এন্ড কলেজের অভাবনীয় সাফল্য

জাহাঙ্গীর চৌধুরী রিফাত, সুনামগঞ্জ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৫২০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওয়র পাড়ে অবস্থিত হাতিয়া স্কুল এন্ড কলেজের এবারের এসএসসি পরীক্ষার ফলাফল অতুলনীয়। প্রতিষ্ঠানটি ১৯৭৪ সালে স্থাপিত হওয়ার পর এতটা উচ্চ ফলাফল আর কখনও পায়নি।

২০২৪ সালের এসএসসি পরীক্ষায় হাতিয়া স্কুল এন্ড কলেজের পাশের হার ছিল ৯৮.৭৩ শতাংশ। মোট ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৮ জন পাশ করেছে। অন্যদিকে ৩ জন গোল্ডেন জিপিএ অর্জন করেছে। শুধু একজন পরীক্ষার্থীই ব্যর্থ হয়েছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব হেলাল উদ্দিন জানান, তিনি ২০২৩ সালে প্রতিষ্ঠানটিতে যোগদানের পর থেকেই শিক্ষার্থীদের একাগ্রতা এবং অভিভাবকদের সহযোগিতা নিশ্চিত করার চেষ্টা করেছেন। আগামী বছরগুলোতে আরও ভালো ফলাফল আশা করা যায়।

প্রতিষ্ঠানটির সাফল্যে এক্ষেত্রের শিক্ষকবৃন্দ ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষার্থীদের মনোযোগ কাজে এসেছে বলে মনে করছেন স্থানীয় অভিভাবকরা। তাঁদের মতে সমন্বিত প্রচেষ্টার ফলেই এমন উচ্চ ফলাফল অর্জিত হয়েছে।

হাতিয়া স্কুল এন্ড কলেজের এই সাফল্য স্থানীয় জনগণের মধ্যে আনন্দের বন্যা বইয়ে এনেছে। অভিভাবকরা ফলাফলটি প্রতিষ্ঠানটির জন্য একটি চমৎকার উপহার হিসেবে বর্ণনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট