1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

ভোলার ১৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার ১৪টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ আগামীকাল ঈদুল ফিতর উদ্‌যাপন করবেন। প্রতি বছরের মতো এবারও তারা আগেভাগেই রোজা শেষ করে ঈদের প্রস্তুতি নিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বরী দরবার শরীফ এবং চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা।

অনুসারীরা জানান, তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় আগামীকালই ঈদের নামাজ আদায় করবেন। জেলার বিভিন্ন উপজেলার মোট ১৪টি গ্রামে তাদের প্রায় ৫ হাজার অনুসারী রয়েছে।

তাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারী ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। উপজেলার টবগী ও মুলাইপত্তন গ্রামেই প্রায় ৩ হাজার মানুষ এ ধারার অনুসারী।

টবগী গ্রামের বাসিন্দা মো. সুমন মিয়া বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা ঈদ পালন করবেন। সকাল ৯টায় গ্রামের পঞ্চায়েত বাড়ির সামনে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

মুলাইপত্তন গ্রামের চৌকিদার বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন বলেন, প্রতি বছরের মতো এবারও তারা একই পদ্ধতিতে রোজা রেখেছেন এবং আগামীকাল সকালে ঈদের নামাজ আদায় করবেন।

অনুসারীদের তথ্য অনুযায়ী, ভোলা সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার বিভিন্ন গ্রামে তারা ঈদ উদ্‌যাপন করবেন।

এ বিষয়ে অনুসারীদের দাবি, সারা বিশ্বের মুসলমানদের একই দিনে রোজা রাখা ও ঈদ উদ্‌যাপন করা উচিত। তাদের মতে, সৌদি আরবের সময়সূচি অনুসরণ করাই সঠিক পদ্ধতি।

উল্লেখ্য, এর আগে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারাবির নামাজ ও রোজা পালন করেছেন। সেই ধারাবাহিকতায় এবারও নির্ধারিত সময়ের এক দিন আগে ঈদ উদ্‌যাপন করছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট