1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
রাবনাবাদ সেতুর নির্মাণকাজ শুরু, বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন গলাচিপায় নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার দুমকিতে নলুয়া–বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, সহজ হবে আঞ্চলিক যোগাযোগ সংরক্ষিত নারী আসন: পটুয়াখালীতে বিএনপি নেত্রীদের তৎপরতা তুঙ্গে পটুয়াখালীর বাউফলে আগুনে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা ঢাকা–পটুয়াখালী নৌরুটে ডুবোচর সংকট ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা, ড্রেজিং শুরু স্বপ্নের ‘গোমা সেতু’ উদ্বোধন: দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত উদ্বোধনের পরদিনই ঢাকা বেতুয়া রুটে ভোগান্তি: যান্ত্রিক ত্রুটি ও চরে আটকে ‘এমভি মধুমতী’

উদ্বোধনের পরদিনই ঢাকা বেতুয়া রুটে ভোগান্তি: যান্ত্রিক ত্রুটি ও চরে আটকে ‘এমভি মধুমতী’

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

উদ্বোধনের পরদিনই যাত্রী ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে নতুন লঞ্চ ‘এমভি মধুমতী’। নির্ধারিত সময়সূচি অনুযায়ী রাত ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে লঞ্চটি ছাড়ে প্রায় দুই ঘণ্টা বিলম্বে, রাত ১১টা ৩০ মিনিটে।

যাত্রীরা জানান, দীর্ঘ বিলম্বের পর সকাল ৯টার দিকে লঞ্চটি দৌলতখান ঘাটে পৌঁছায়। তবে ঘাটে ভিড়তে অতিরিক্ত ৩০ থেকে ৪৫ মিনিট সময় লাগে। এরপর পুনরায় সমস্যার সৃষ্টি হয়—লঞ্চটি নদীর চরে আটকে পড়ে। ফলে বেতুয়া গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

লঞ্চের স্টাফদের সঙ্গে কথা বলে জানা যায়, ‘এমভি মধুমতী’ মূলত ঢাকা-কলকাতা রুটে চলাচলের জন্য প্রস্তুত করা হয়েছিল। ঢাকা-বেতুয়া রুটে এটি প্রথম যাত্রা হওয়ায় পরিচালনায় কিছু জটিলতা দেখা দিচ্ছে বলে তারা দাবি করেন। এছাড়া চরে আটকে পড়ায় জোয়ারের পানির জন্য অপেক্ষা করা ছাড়া আপাতত বিকল্প কোনো উপায় নেই।

এদিকে যাত্রীদের অভিযোগ, অদক্ষ ব্যবস্থাপনা ও স্টাফদের অভিজ্ঞতার ঘাটতির কারণেই এই ভোগান্তির সৃষ্টি হয়েছে। বিশেষ করে ঈদযাত্রার মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন পরিস্থিতি চরম দুর্ভোগ ডেকে এনেছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায়, ঈদে নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণের স্বার্থে যাত্রীদের এই লঞ্চ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন ভুক্তভোগীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট