1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুলাদীর জয়ন্তী নদীতে ২৮০ পিস ইয়াবাসহ ট্রলারচালক আটক বাবুগঞ্জে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন: ৪ মাস পর শিক্ষক গ্রেপ্তার বামনায় স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, প্রেমিক সন্দেহে শিক্ষক আটক পটুয়াখালী জেলা ছাত্রদলে গ্রুপিং: সদর উপজেলার ৮ ইউনিয়ন কমিটি স্থগিতের দাবি দশমিনায় ১৫০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ভোলায় জিজেইউএসের প্রকল্প কর্মকর্তাদের বার্ষিক সভা, উন্নয়ন কার্যক্রম আরও জনমুখী করার আহ্বান কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অশ্লীল ভিডিও ভাইরাল, অফিস সহকারী সাময়িক বরখাস্ত কুয়াকাটা ভ্রমণ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু পটুয়াখালীতে মহিলা পরিষদের ৬ষ্ঠ জেলা সম্মেলন, সহিংসতা রুখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শরিয়তপুরের যুবকের মৃত্যু, পলাতক চালক-হেলপার

ভোলার কনটেন্ট ক্রিয়েটর রাকিব ঢাকায় নিহত

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের হামলায় ভোলার তরুণ কনটেন্ট ক্রিয়েটর রাকিব আহমেদ (২৫) নিহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। তিনি ভোলা সদর উপজেলার বাসিন্দা এবং ঢাকার নাজিমুদ্দিন রোড এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, রাত ৯টা থেকে ৯টা ১৫ মিনিটের দিকে শহীদ মিনারের সিঁড়িতে বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন রাকিব। এ সময় ৩–৪ জন দুর্বৃত্ত হঠাৎ সেখানে এসে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে।

গুরুতর আহত অবস্থায় উপস্থিত লোকজন তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত রাকিব আহমেদ একজন সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ছিলেন। তিনি ভোলার শেখ বোরহানউদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ঘটনার পর আশপাশের লোকজন একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট