1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

ভোলার নানা ঘটনায় পরিকল্পিতভাবে নাম জড়ানো হচ্ছে: অভিযোগ জামাল উদ্দিন চকেটের

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

“আমি যখন সরকারের অনুমোদন নিয়ে মেঘনা নদীতে বালু উত্তোলন করি, তখন আমাকে বলা হয় ‘বালু খেকো’। কিন্তু অন্যরা একই কাজ করলে তারা হয় ‘বালু ব্যবসায়ী’। আমি যখন জেলেদের মাছঘাটে দাদন দিয়ে রেণু ও মাছের ব্যবসা করি, তখন আমাকে জলদস্যু বলা হয়, আর অন্যরা করলে তারা হয় আড়তদার। আবার আমি যখন নগদ টাকায় চর লিজ নিয়ে চাষ করি, তখন আমাকে ‘চর খেকো’ বা ‘চর দখলদার’ বলা হয়; অন্যরা করলে তারা হয় কৃষক।”
সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করে এসব কথা বলেন ভোলা জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি জামাল উদ্দিন চকেচ। তিনি অভিযোগ করে বলেন, অনেক আগে থেকেই ভোলার বিভিন্ন ঘটনায় পরিকল্পিতভাবে তাকে জড়িয়ে দেওয়ার অপচেষ্টা চলছে।
রোববার (১৫ মার্চ) দুপুরে ভোলার বাপ্তা এলাকায় তার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে জামাল উদ্দিন চকেচ বলেন, ভোলায় কোনো ঘটনা ঘটলেই একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এতে তার ব্যক্তি ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, সম্প্রতি চরের এক তরমুজ চাষিকে গুলির ঘটনার সঙ্গে বিনা কারণে তাকে জড়ানো হয়েছে। এর আগে ছাত্রনেতা সিফাত তার চাচাতো ভাইয়ের হাতে হত্যার শিকার হলেও, সেই ঘটনাতেও তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
জামাল উদ্দিন চকেচ বলেন, চরের জমি সংক্রান্ত সব কাগজপত্র তিনি থানাসহ জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরে জমা দিয়েছেন। তবে প্রতিপক্ষ কোনো কাগজপত্র দেখাতে পারেনি বলেও দাবি করেন তিনি।
তিনি অভিযোগ করেন, যখন যে সরকার ক্ষমতায় থাকে, তখন প্রতিপক্ষরা তাদের প্রভাব ব্যবহার করে তার মতো সাধারণ ব্যবসায়ীদের ওপর নানা ধরনের চাপ সৃষ্টি করে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিক রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি জেলার শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন। কিন্তু একটি দুষ্টচক্র পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে তাকে ও তার দলকে বিতর্কিত করার চেষ্টা করছে। পাশাপাশি এসব অপপ্রচারের মাধ্যমে বিজেপি চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দলিব রহমান পার্থর কাছেও তাকে ছোট করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তিনি। পাশাপাশি এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট