1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ :
এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ ভোলায় এইচএসসিতে পাসের হার ৩৯.৫৪ শতাংশ, জিপিএ-৫ বেড়ে ৭৯ ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী আটক, স্বামী পলাতক ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতায় জিজেইউএসের সভা যুবদল নেতা আলামিন হত্যা: ১১ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার কাজের মান নিয়ে ছাত্রদলের আপত্তি, কলেজের সড়কের ঢালাই বন্ধ নজরুল বর্ষের বিভাগীয় একক অভিনয়ে দ্বিতীয় ভোলার সমৃদ্ধ পাল স্নিগ্ধ বাবাকে হারিয়ে দিশেহারা চার সন্তান, কাওসার হত্যার বিচার দাবি ষষ্ঠ শ্রেণির পর পড়াশোনা বন্ধ, প্রশিক্ষণ নিয়ে লাখ টাকার উদ্যোগে আরিফ! আমতলীতে মাদ্রাসার দোকানে তালা, বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ

ভোলার ৪ হাজার মানু‌ষের জন্য খেয়ার টোল মুক্ত করায় আনন্দ মি‌ছিল

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

ভোলা সদরের বি‌চ্ছিন্ন চর চট‌কিমারা মানু‌ষের যাতায়া‌তের সু‌বিধান জন্য খেয়াঘা‌টের খাজনা ও টোল মুক্ত করায় ভোলা-১ আস‌নের সংসদ সদস্য ও বি‌জে‌পির চেয়ারম‌্যান ব‌্যা‌রিস্টার আন্দা‌লিভ রহমান পার্থকে ধন‌্যবাদ জা‌নি‌য়ে‌ছে আনন্দ মি‌ছিল ক‌রে‌ছে স্থানীয়রা।

আজ র‌বিবার বি‌কে‌লে চট‌কিমারা বাজা‌রে এই মি‌ছিল ক‌রেন তারা।

এসময় তারা ব‌লেন, ভোলা সদর উপ‌জেলার ভেদু‌রিয়া ইউনিয়‌নের বি‌ছিন্ন চট‌কানা গ্রা‌মের প্রায় ৪ হাজার মানুষ বসবাস ক‌রছেন। চট‌কিমারা থে‌কে শহ‌রেরসহ যে‌কোন স্থা‌নে উঠ‌তে হ‌লে ব‌্যাং‌কেরহাট-চট‌কিমারা খেয়া একমাত্র ভড়সা। মাত্র ১০ মি‌নি‌টের পথ থাক‌লেও প্রতি বছর খাজনা ও টো‌লের কার‌ণে যাত্রী‌দের অ‌তি‌রিক্ত ভাড়া গুন‌তে হ‌তো। এখানকার বে‌শিভাগ মানুষ হত দ‌রিদ্র হ‌ওয়া তা‌দের প‌ক্ষে কষ্ট হ‌তো। এসব কথা চিন্তা ক‌রে ভোলা-১ আস‌নের সংসদ সদস‌্য ও বি‌জে‌পির চেয়ারম‌্যান ব‌্যা‌রিস্টার আন্দা‌লিভ রহমান পার্থ নি‌জে সরকা‌রি কোষাগা‌রে টাকা জমা দি‌য়ে সবার জন‌্য খাজনা ও টোল মুক্ত ক‌রে দেন। এখন আর মানুষ‌কে অ‌তি‌রিক্ত ভাড়া গুন‌তে হ‌বে না।

এসময় মি‌ছি‌লে ভেদু‌রিয়া ইউনিয়‌নের বিএন‌পি ও বি‌জে‌পির তার অঙ্গ সংগঠ‌নের নেতা-কর্মীসহ স্থানীয়রা উপ‌স্থি‌তি ছি‌লেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট