1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল কলেজের বাস, আহত ২৬

পটুয়াখালীতে ডেঙ্গু সচেতনতায় র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

ডেঙ্গু সচেতনতা দিবস উপলক্ষে পটুয়াখালীতে র‍্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় পটুয়াখালী শহরের লঞ্চঘাট এলাকা থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মদিনা মসজিদ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা মদিনা মসজিদ সংলগ্ন পুকুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এ সময় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয় এবং আশপাশের এলাকায় পরিষ্কার পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আবু ইউসুফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুয়েল রানা, সিভিল সার্জন ডা. মো. খালেদুর রহমান মিয়া, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সদস্য মাকসুদ বায়জিদ পান্না, চেম্বার অব কমার্সের সভাপতি কামাল হোসেনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সরকারি কর্মকর্তারা।

পরে জেলা প্রশাসক শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করেন। ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ, যা মূলত এডিস প্রজাতির মশার কামড়ে ছড়ায়; তাই আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখা রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ বলে বিশেষজ্ঞরা মনে করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট