1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

মেট্রোরেলের নতুন সুযোগ, শুক্রবারও চলাচল শুরু হচ্ছে

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে
Oplus_131072

জনপ্রিয় গণপরিবহণ মেট্রোরেল আগামী জুলাই মাস থেকে নতুন একটি সুবিধা যোগ করছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, বর্তমানে শুক্রবার মেট্রোরেল বন্ধ থাকলেও ছুটির দিনে যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় জুলাই থেকে সপ্তাহের সাতদিনই মেট্রোরেল চলাচল করবে। ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক শিগগিরই এ বিষয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।

যাত্রীদের সুবিধার্থে মেট্রোরেল কর্তৃপক্ষ আরও কিছু পদক্ষেপ নিচ্ছে। পিক আওয়ারে দুই ট্রেনের মাঝের অপেক্ষার সময় বা হেডওয়ে সময় কমিয়ে আনা হবে। বর্তমানে ৮ মিনিট এই সময়, যা জুন মাস থেকে ৫ মিনিটে নামিয়ে আনা হবে। এতে যাত্রীদের অপেক্ষার সময় কমবে।

যাত্রী চাপ মোকাবিলায় মেট্রোরেলের জনবল বাড়াতেও নতুন চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানা গেছে। এসব পদক্ষেপ যাত্রীদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট