1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

দীর্ঘ ২৭ বছর পলাতক থাকার পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৩/০৫/২০২৪ ইং তারিখ বিকেল ৪:৪৫ ঘটিকায় পটুয়াখালী জেলার প্রত্যন্ত দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর বড়বাইশদা এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘ ২৭ বছর ধরে আত্মগোপনে থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো: আনোয়ার হোসেন খাঁন, পিতা: মৃত গিয়াস খাঁন, সাং- কৃষ্ণকাঠি, বাকেরগঞ্জ, বরিশালকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ঘটনার বিবরণে জানা যায়, ১৯৯৭ সালের অক্টোবর মাসে আসামী তার প্রতিবেশী আসমান খাঁন, পিতা: হাকিম খাঁন কে দা দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। তারপর থেকেই আসামী আত্মগোপনে ছিলো। পরবর্তীতে ২০০১ সালে ঘটনার সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগ প্রমাণিত হলে আদালত বাংলাদেশ দণ্ডবিধি ৩০২ ধারায় পলাতক অবস্থায় আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন সাজাসহ ৫০০০ (পাঁচ হাজার) টাকা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালতের রায় ঘোষণার পর থেকে ২৩ বছর অতিক্রান্ত হলেও আসামী অন্য একটি জেলায় আত্মগোপনে থাকা অবস্থায় দিব্যি সংসার করে আসছিলো। পরবর্তীতে, বাকেরগঞ্জ থানা পুলিশ আসামীকে গ্রেফতারের জন্য র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। র‍্যাব-৮ বিষয়টিকে অধিকতর গুরুত্ব দিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে পটুয়াখালী জেলার প্রত্যন্ত দ্বীপ উপজেলা রাঙাবালীর বড়বাইশদা এলাকা থেকে অভিযান পরিচালনা করে পলায়নরত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ এর নিমিত্তে বরিশাল জেলাধীন বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট