1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

৩য় ধাপে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে পটুয়াখালী সদর উপজেলায় প্রতীক বরাদ্দ সম্পন্ন

আবু আফফান, পটুয়াখালী সদর, পটুয়াখালী
  • প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

আবু আফফান, পটুয়াখালী সদর, পটুয়াখালী

৩য় ধাপে ২৯ মে অনুষ্ঠিতব্য পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন,ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১৫ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে

আজ সোমবার (১৩ মে) জেলা রির্টানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ করা হয়। এ সময় জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতীকপ্রাপ্ত চেয়ারম্যন প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গোলাম সরোয়ার (মোটর সাইকেল ), সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা মোঃ রেজাউল করিম সোয়েব (ঘোড়া),সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ কালাম মৃধা (কাপ-পিরিচ),এবং জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মনির খান (আনারস)

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হলেন –পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাসান সিকদার (মাইক), চিন্ময় বণিক (টিউবওয়েল), মোঃ ফারুক হোসাইন ফারুক মাস্টার (টিয়া পাখি) , মোঃ সহিদুল ইসলাম (চশমা) , মো. দেলোয়ার হোসেন দুলাল (বই), মোঃ আনিচুর রহমান (উড়োজাহাজ) ও মোঃ সালাউদ্দিন হীরা (তালা)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সোহানা হোসেন মিকি (হাস), মোসাঃ নাসিমা আক্তার (ফুটবল), কামরুন নাহার শিমুল (প্রজাপতি ) এবং মোসাঃ ফৌজিয়া ইয়াসমিন (কলস)।

সদর উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৯ মে বুধবার। সদর উপজেলায় ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২,৯৫,১৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৪৮,৬৪৭ জন ও মহিলা ভোটার ১,৪৬,৪৯০ জন।

প্রতীক প্রাপ্তির সাথে সাথে প্রার্থীরা প্রতীকসহ লিফলেট বিতরনের পাশাপাশি মাইকে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন এবং তার সাথে প্রার্থীদের গনসংযোগও অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট