1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

পটুয়াখালীর দুমকি উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ

গোপাল হালদার, পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন জারি করা পরিপত্র অনুযায়ী গত ১৩ মে রোজ সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে হারুন অর রশীদ হাওলাদারকে মোটরসাইকেল, মোঃ শাহজাহান শিকদারকে দোয়াত কলম, মোহাম্মদ রুহুল আমিনকে ঘোড়া, কাওসার আমিন হাওলাদারকে কাপ পিরিচ এবং মোঃ মেহেদী হাসানকে আনারস প্রতীক দেওয়া হয়েছে।

অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে মোঃ মাইনুল ইসলাম রুবেলকে টিউবওয়েল, মোহাম্মদ আবদুর রশিদকে বই, মোঃ রেজাউল হক রাজনকে চশমা এবং মোঃ মিজানুর রহমানকে তালা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে নাজমুন নাহার শিরীনকে হাঁস, মোসাঃ শিরিন আক্তারকে ফুটবল এবং রেজোয়ানা হিমেলকে কলসি প্রতীক দেওয়া হয়েছে।

পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে দুমকি উপজেলা নির্বাচনী এলাকায় প্রতীক বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত নিয়মনীতি অনুসরণ করে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র মতে, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিমাণ বেশি। কাজেই ভোটারদের কাছে প্রার্থীদের সনাক্তকরণে প্রতীকগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলাবাসীরা একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট