1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

শিক্ষায় আধুনিকীকরণে গুরুত্ব দিয়ে ভোলায় সেমিনার

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ২৭৫ বার পড়া হয়েছে

শিক্ষার আধুনিকীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ ও বাস্তবায়ন কৌশল নিয়ে ভোলায় “শিক্ষায় আধুনিকীকরণ: পথসন্ধান ও বাস্তবায়ন” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ভোলা সরকারি মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলেজের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ফাতেমা বেগম। সেমিনারটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক মো. হারুন আর রশিদ।
বক্তারা বলেন, শিক্ষার আধুনিকীকরণের পাশাপাশি শিক্ষাব্যবস্থাকে আরও শৃঙ্খলাবদ্ধ ও সুসংগঠিত করতে হবে। জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে গবেষণাভিত্তিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য বলেও উল্লেখ করেন বক্তারা।
সেমিনারে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শিক্ষকরা।
সেমিনারে ভোলা সরকারি মহিলা কলেজে ধারাবাহিকভাবে শিক্ষার মান উন্নয়নে গৃহীত কার্যকর পদক্ষেপগুলোর বিষয়েও আলোচনা করা হয়। শিক্ষকদের আন্তরিক পাঠদান ও আধুনিক শিক্ষণ কৌশল প্রয়োগের ফলে গত ১০ বছরের মধ্যে ২০২৫ সালে শিক্ষার্থীদের ফলাফলে সন্তোষজনক অগ্রগতি হয়েছে বলে বক্তারা সন্তুষ্টি প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট