1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

ভোলায় স্টাম্প দিয়ে পিটিয়ে যুবক হত্যা, মামলা দায়ের

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

ভোলার তজুমদ্দিন উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম মো. শাকিল মিস্ত্রি (৩০)। এ ঘটনায় প্রতিবেশী মো. তামিম হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) ভোরে ঢাকার আগারগাঁওয়ে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাকিলের মৃত্যু হয়। তিনি তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেরানির দোকান এলাকার বাসিন্দা মো. ইউনুসের ছেলে। পেশায় তিনি কাঠমিস্ত্রি ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, শনিবার (১০ জানুয়ারি) বিকেলে চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া এলাকায় মাঠে ক্রিকেট খেলার সময় শাকিলের ছোট ভাই রাকিবের সঙ্গে একই গ্রামের মো. নুরনবীর ছেলে তামিম হোসেনের ৬০০ টাকা পাওনা নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে ঝগড়া থামাতে গেলে শাকিল তামিমকে থাপ্পড় দেন।

এর জেরে ওইদিন সন্ধ্যায় কেরানির দোকানের সামনে দাঁড়িয়ে টিভি দেখার সময় পেছন দিক থেকে এসে তামিম ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে শাকিলের মাথায় আঘাত করেন। গুরুতর আহত হয়ে শাকিল মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ভোলা জেনারেল হাসপাতাল, সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা মো. ইউনুস বাদী হয়ে তজুমদ্দিন থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট