1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ভোলার গ্যাস ফেলে রাখার খেসারত দিচ্ছে দেশ ভোলায় Bangla QR বাস্তবায়নে ব্যাংক এশিয়ার প্রচারণা সম্ভাবনার দ্বীপ চর কুকরি-মুকরি: ইকোট্যুরিজম বিকাশে অবকাঠামো ও ব্যবস্থাপনার নানা চ্যালেঞ্জ ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন

মাদক কেনাবেচায় বাধা দেওয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালী উপজেলায় মাদক কেনাবেচায় বাধা দেওয়ায় এক ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত ওই ইউপি সদস্যের নাম নজরুল ইসলাম (৬১)। তিনি শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য।

শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের সিঅ্যান্ডবি সড়কের একটি সেতুসংলগ্ন মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলামকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিয়ালকাঠি ইউনিয়নের পার্শ্ববর্তী চিড়াপাড়া ইউনিয়নের সীমানায় একটি ছোট খালের ওপর সাঁকো নির্মাণ করে দীর্ঘদিন ধরে ওই এলাকার চিহ্নিত মাদক কারবারিরা ওপার থেকে মাদক কেনাবেচা চালিয়ে আসছিল। বিষয়টি জানতে পেরে ইউপি সদস্য নজরুল ইসলাম সাঁকোটি তুলে ফেলেন। এতে ক্ষুব্ধ হয়ে মাদক কারবারিরা পুনরায় ওই সাঁকো নির্মাণ করে।

সূত্র আরও জানায়, শুক্রবার রাতে নজরুল ইসলাম তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে সেখানে মাদক বেচাকেনা হতে দেখে প্রতিবাদ করেন। এ সময় মাদক কারবারিদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চিড়াপাড়া ইউনিয়নের জিবগা সাতুরিয়া গ্রামের মাহবুব হোসেনের ছেলে ফেরদৌস, মাহবুব হোসেন এবং শিয়ালকাঠি গ্রামের শাহীন রামদা দিয়ে ইউপি সদস্য নজরুল ইসলামকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করেন।

নজরুল ইসলামের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে হামলাকারী ফেরদৌসকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এ ঘটনায় আহত ইউপি সদস্যের বড় ভাই আহসানুল ইসলাম বাদী হয়ে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেছেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, হামলার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট