1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

গলাচিপায় যুব কারিগরি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

ঢাকা বুলেটিন অনলাইন ডেক্স
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপায় কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক-যুবতিদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম শেষে ৩৮ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ১১টার দিকে চরকাজল হাই স্কুল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কারিতাস বরিশাল অঞ্চলের আতায় (PRICCE) প্রকল্পের উদ্যোগে বেকার যুবক-যুবতিদের জন্য এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় টেইলারিং ও ড্রেসমেকিংয়ে ২৫ জন নারী এবং মোটরসাইকেল সার্ভিসিংয়ে ১৩ জন পুরুষ প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাঁদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে পিআইসি ও ডব্লিউডিএমসি সভাপতি মো. মনিরুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউডিএমসি সভাপতি মো. হাবিবুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউডিএমসি সদস্য মো. আনিচ দফাদার, ইউডিএমসি সদস্য মো. আনিচ বিশ্বাস এবং চরকাজল পুলিশ ফাঁড়ির এএসআই মো. শরিফুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক মো. জহিরুল ইসলাম, কারিতাস প্রাইস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো. মেহেদী হাসান শান্ত, ডিআরআর ও সিল্ক কর্মকর্তা মো. মারুফ হোসেন, লাইভলিহুড ও মার্কেট লিংকেজ কর্মকর্তা কে এম নাজমুল হুদা, মিল ও কেএমও কর্মকর্তা সমর পেরেরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষণার্থীরা।

বক্তারা বলেন, এ ধরনের কারিগরি প্রশিক্ষণ বেকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সহায়ক ভূমিকা রাখবে। প্রশিক্ষণপ্রাপ্তরা অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের পাশাপাশি এলাকার অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট