1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

মুসাব্বির হত্যার প্রতিবাদে ভোলায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ২৫১ বার পড়া হয়েছে

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ভোলা শহরের মজাজন পট্টিস্থ জেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ ও সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিনের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলা স্কুল মোড় হয়ে পুনরায় জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে নেতাকর্মীরা মুসাব্বির হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন, আজিজুর রহমান মুসাব্বির ছিলেন দলের একজন ত্যাগী সংগঠক। তার হত্যাকাণ্ড একটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা। অবিলম্বে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় না আনা হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

এ সময় বিপুল সংখ্যক পুলিশ, কোষ্ট গার্ড সহ বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে তবে মিছিলে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট