1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

শেলের সঙ্গে প্রথম মেয়াদি এলএনজি চুক্তি করল পেট্রোভিয়েতনাম গ্যাস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে

ভিয়েতনামের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোভিয়েতনাম গ্যাস প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে মেয়াদি চুক্তি দিয়েছে বহুজাতিক জ্বালানি কোম্পানি শেলকে। চুক্তির আওতায় ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত ভিয়েতনামে এলএনজি সরবরাহ করবে শেল।

রয়টার্সের বরাতে জানা যায়, পাঁচ বছরের এই চুক্তি অনুযায়ী শেল প্রতি বছর গড়ে প্রায় চার লাখ মেট্রিক টন এলএনজি ভিয়েতনামে সরবরাহ করবে। মঙ্গলবার রাতে প্রকাশিত পেট্রোভিয়েতনাম গ্যাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

চুক্তি অনুযায়ী এলএনজি ‘ডেলিভার্ড এক্স-শিপ’ (ডিইএস) ভিত্তিতে পেট্রোভিয়েতনাম গ্যাসের থি ভাই এলএনজি টার্মিনালে সরবরাহ করা হবে। দক্ষিণ ভিয়েতনামে, হো চি মিন সিটির কাছাকাছি অবস্থিত এই টার্মিনালটি পেট্রোভিয়েতনাম গ্যাস পরিচালনা করছে।

ভিয়েতনাম ২০২৩ সালে প্রথমবারের মতো এলএনজি আমদানি শুরু করে। সে বছরই দেশটির প্রথম এলএনজি আমদানি টার্মিনাল থি ভাইয়ে প্রথম কার্গো পৌঁছায়। এই টার্মিনাল থেকে মূলত দুটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহ করা হবে। কেন্দ্র দুটি গত ডিসেম্বরের মাঝামাঝি বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে।

এতদিন ভিয়েতনাম কেবল স্পট মার্কেট থেকেই এলএনজি আমদানি করছিল। জ্বালানি বাজার বিশ্লেষণকারী সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটি প্রায় পাঁচ লাখ মেট্রিক টন এলএনজি স্পট বাজার থেকে আমদানি করেছে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি এই চুক্তি ভিয়েতনামের জ্বালানি নিরাপত্তা জোরদার করার পাশাপাশি এলএনজি বাজারে দেশটির নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট