1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

যশোর সাব-রেজিস্ট্রি অফিসের পুরোনো ভবনে আগুন, দুইশ’ বছরের পুরোনো দলিলপত্র পুড়ে ছাই

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে

যশোর জেলা রেজিস্ট্রি অফিসের পরিত্যক্ত পুরোনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্রিটিশ আমলের প্রায় দুইশ’ বছরের পুরোনো গুরুত্বপূর্ণ দলিলপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ৯টার দিকে আকস্মিকভাবে পুরোনো ভবনে আগুন লাগে। প্রায় এক ঘণ্টা জ্বলার পর ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটি অনেক আগে পরিত্যক্ত ঘোষণা করা হলেও নানা জটিলতায় ভাঙা বা সংরক্ষণ করা সম্ভব হয়নি। এতে ১৭৪১ সাল থেকে ১৯৪০ সাল পর্যন্ত যশোর ও আশপাশের এলাকার ভলিউম বুক, বালাম বই, সূচিপত্র, টিপবইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষিত ছিল।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, সংবাদ পেয়ে রাত সোয়া ৯টার দিকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ভবনের গেটে তালা দেওয়া ছিল এবং কোনো কর্মী উপস্থিত ছিলেন না। তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো যাবে।

শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার শামসুজ্জামান মিলন জানান, তিনি একসময় যশোর রেজিস্ট্রি অফিসে চাকরি করেছেন। আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন পুরোনো প্রায় সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। অবশিষ্ট কিছু পানিতে ভিজে নষ্ট হয়েছে।

যশোর দলিল লেখক সমিতির সভাপতি সোহরাব হোসেন জানান, ভবনের গেটে তালা দেওয়া থাকে এবং হীরা নামে এক নৈশপ্রহরী দায়িত্বে থাকেন। কিন্তু আগুন লাগার সময় তাকে পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ভবনে কোনো বৈদ্যুতিক সংযোগ নেই, ফলে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা নেই। ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে এবং পরিকল্পিত হতে পারে বলে তাদের ধারণা। পুলিশ তদন্ত করলে প্রকৃত কারণ বেরিয়ে আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট