1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত ভোলায় চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর তুলছে ভূমিদস্যুরা ভোলায় চাকরি মেলা: ১,৬৬৩ সিভির বিপরীতে তাৎক্ষণিকভাবে নির্বাচিত ১০৩ জন ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে ব্রাজিলের জয় পাকিস্তানে ‘পিরিয়ড ট্যাক্স’ বাতিল, নারী স্বাস্থ্য ও অধিকার আন্দোলনে যুগান্তকারী পদক্ষেপ মনপুরায় স্লুইস গেটের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু, ২৭ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বোরহানউদ্দিনে ভাগ্নের বাড়িতে বেড়াতে এসে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী-১ ও ৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন শহিদুল ইসলাম ফাহিম

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ ও পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন দলটির উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ২৯ ডিসেম্বর দুপুরে পটুয়াখালী-১ (সদর–মির্জাগঞ্জ–দুমকি) আসনের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. নজরুল ইসলাম লিটু, সদস্যসচিব মো. শাহ আলম সিকদার, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম মৃধা ও উর্মি আক্তার এবং বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রফিক রাসেল।

এরপর একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে জাতীয় সংসদ সদস্য পদে প্রার্থিতার জন্য গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহামুদুল হাসানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

মনোনয়ন দাখিলের পর শহিদুল ইসলাম ফাহিম বলেন, নির্বাচন আইনে একাধিক আসনে প্রার্থী হওয়ার সুযোগ থাকায় তিনি দুইটি আসন থেকেই মনোনয়ন জমা দিয়েছেন।

উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। একই আসনে বিএনপির নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবেও মনোনয়ন জমা দিয়েছেন বলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর স্বাক্ষরিত প্রার্থীদের তালিকা সূত্রে জানা গেছে।

মনোনয়ন দাখিল শেষে শহিদুল ইসলাম ফাহিম নির্বাচনী কার্যক্রমে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট