1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

পটুয়াখালীতে অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজন আটক

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে গলাচিপা থানা এলাকায় প্রায় ৬০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার গোয়েন্দা পুলিশের একটি দল গলাচিপা থানার আমখোলা ইউনিয়নের বাউরিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তারা চারআনি বাউরিয়া আবাসনের মো. শফিকুল ইসলাম (২৬) এর বাসভবনের পিছন দিক থেকে একটি ফাঁকা জায়গা থেকে প্রায় ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

একই সময় গোয়েন্দা পুলিশ মো. শফিকুল ইসলাম ও ফরিদ হাওলাদার (২৬) নামে দুইজনকে আটক করে। মো. শফিকুল ইসলাম চারআনি বাউরিয়া আবাসনের আলতাফ মোল্লার ছেলে এবং মো. ফরিদ হাওলাদার আমখোলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো. খলিল হাওলাদারের ছেলে বলে জানাযায়।

আটক দুই আসামীর বিরুদ্ধে গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মাদকদ্রব্য চালাচালিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে ওই দুই আসামীর বিরুদ্ধে। এ অঞ্চলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট