1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ভাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

ফরিদপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

 

ফরিদপুরের ভাঙ্গায় বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদেরকে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ১৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা, মসুর ও খেসারী ফসলের বীজ ও সার বিতরণ করা হয়।

সরিষা চাষিদের মাঝে ১ কেজি, বারি সরিষা-১৪ এর বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

মসুর চাষিদের ৫ কেজি বারি মসুর-৮ এর বীজের পাশাপাশি ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।

খেসারী চাষিদের মাঝে ৮ কেজি বারি খেসারী-৩ এর বীজ এবং ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার মোল্লা আল-মামুনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার কাজী রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার নাহিদা আক্তার নিপা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইকবাল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন এলাকার কৃষক -কৃষাণীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট