1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

ছোট বোনকে নিয়ে যেন ফিরে গেলেন শৈশবের স্মৃতিময় টুঙ্গিপাড়ার দিনগুলোতে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

বৈশাখের তপ্ত দুপুরে নিজ গ্রামের সবুজে ঘেরা মায়াময় পরিবেশে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে যেন শৈশবে ফিরে গেলেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি তুললেন সোনালু গাছের নিচে দাঁড়িয়ে। শুক্রবার (১০ মে ২০২৪) টুঙ্গিপাড়ার বাসভবন থেকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যাওয়ার পথে অবতারণা ঘটে এই অনন্য দৃশ্যের। সোনালু ও কৃষ্ণচূড়া গাছের ছায়া সুনিবিড় পথ পায়ে হেঁটে পেরোবার সময় প্রধানমন্ত্রী মধুমতি নদীর সঙ্গে যুক্ত খালের পাশে দাঁড়িয়ে পড়েন হঠাৎ। কাছে ডেকে নেন ছোট বোন শেখ রেহানাকে। যে গ্রামে জন্ম ও বেড়ে ওঠা, সেই পিতৃভূমিতে সোনালু গাছের ছায়ায় ছোট বোনকে নিয়ে যেন ফিরে গেলেন শৈশবের স্মৃতিময় দিনগুলোতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট