1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

রেলওয়ের যাত্রীসেবায় শ্রীমঙ্গলে অনিয়ম প্রতিরোধে অভিযান

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

রেলওয়ে যাত্রীসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও অনিয়ম প্রতিরোধে শ্রীমঙ্গলে টিকিটবিহীন যাত্রী ও টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রোববার (২৬শে অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটি) তানজিরুজ্জামান ও সঞ্জয় কুমার হাওলাদার এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের টিকিট ও জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়।
“এনআইডি যার, টিকিট তার”নীতির আওতায় পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার, স্টেশন মাস্টার মোঃ সাখাওয়াত হোসেন, রেলওয়ে পুলিশ ও আরএনবি সদস্যরা।
অভিযান চলাকালে তিনজন যাত্রীর টিকিটের সঙ্গে এনআইডি তথ্য মিল না থাকায় মোট ২হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন বলেন,“স্টেশনে প্রবেশের সময় ও ট্রেনে উঠার পর যাত্রীদের টিকিট ও এনআইডি যাচাই করা হচ্ছে। এতে যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং কালোবাজারি প্রতিরোধে সম্ভব হবে।”
ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক সঞ্জয় কুমার হাওলাদার জানান,“অভিযান চলাকালে তিনজন যাত্রীর টিকিটের সঙ্গে এনআইডি তথ্য না মেলায় মোট ২ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। টিকিট কালোবাজারি ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট