1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী

কুকুরের কামড়ে এক ঘন্টায় তিন শিশু আহত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক ঘন্টার মধ্যে বেওয়ারিশ কুকুরের কামড়ে তিন শিশু আহত হয়েছেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে আফসানা নামে এক শিশুকে সিলেটের এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার আশিদ্রোন ইউনিয়নের জামসি ও পূর্ব আশিদ্রোন এলাকায় এ ঘটনা ঘটে।

কুকুরের কামড়ে আহতরা হলেন আশিদ্রোন ইউনিয়নের পূর্ব আশিদ্রোন গ্রামের জারু মিয়ার কন্যা আফসানা (৪), একই ইউনিয়নের জামসি গ্রামের রফিক মিয়ার পুত্র রিফাত (৩) এবং ভুনবীর ইউনিয়নের ঐ গ্রামের আব্দুল কাদির জিলানির পুত্র সোহান।

আহত ব্যক্তিরা সবাই শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে আফসানার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ওই শিশুর পরিবার সুত্রের বরাতে জানা গেছে, মৌলভীবাজার সদর হাসপাতালের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে হাসপাতালে ৩ শিশু কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে লালা রঙের একটি বেওয়ারিশ কুকুর প্রথমে আশিদ্রোন এলাকায় এক শিশুর পিঠে, ঘাড়ে ও মাথায় কামড় দেয়। এরপর কুকুরটিকে মারতে স্থানীয় লোকজন ধাওয়া করলে কুকুরটি বেপরোয়া হয়ে আধা ঘন্টার মধ্যে জামসি গ্রামের ৩ বছরের বয়সের শিশু রিফাতকে কামড় দেয়। এর এক ঘন্টা পর ভুনবীর ইউনিয়নের ঐ গ্রামের সোহান কুকুরের কামড়ে আহত হয়।

আশিদ্রোন ইউনিয়নের বাসিন্দা মোজাহিদুল ইসলাম বলেন, আমাদের ইউনিয়নে আধাঘন্টার ব্যবধানে দুই শিশুকে কুকুর কামড় দিয়েছে। পরে দ্রত হাসপাতালে নিয়ে আসেন আহতের আত্মীয়রা। এমন ঘটনা আমাদের উপজেলায় প্রায়ই ঘটছে। বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ দেখছি না।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন, কুকুরের কামড়ে আহত ব্যক্তিদের জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা রয়েছে। বেওয়ারিশ কুকুর থেকে দূরে থাকতে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে শিশুদের দিকে খেয়াল রাখতে হবে অভিভাবকদের।

শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মহিবুল্লাহ আকন বলেন, বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশু আহত হওয়ার খবর পেয়েছি। মানুষের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পৌরসভা এবং প্রাণি সম্পদ অফিসকে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট