1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

কুলাউড়ায় পুলিশের ধাওয়াতে চোরাই সিএনজিসহ যুবক আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের ধাওয়াতে চোরাই একটি সিএনজি অটোরিকসাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (১৯শে অক্টোবর) ভোরে এসআই জুনেদের নেতৃত্বে টহল দল কুলাউড়া স্টেশন চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালিত করে।

আটককৃত যুবকের নাম শেখ খয়রুল ইসলাম (২৭)। তিনি রাজনগর উপজেলার নিদনপুর গ্রামের শেখ মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, ভোর ৫টার দিকে কুলাউড়া থানার টহল দল স্টেশন চৌমুহনী এলাকায় চেকপোস্টের দায়িত্ব পালন করছিল। এসময় একটি সিএনজি (রেজি:মৌলভীবাজার-থ-১১-৩০৮১) গতিরোধ করতে সংকেত দিলে চালক সিএনজিটি না থামিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।

তাৎক্ষণিকভাবে এসআই জুনেদ ও সঙ্গীয় ফোর্স ধাওয়া করে মিশন চৌমুহনী এলাকায় গাড়িসহ তাকে আটক করেন।

পরে তল্লাশি করে চোরাই সিএনজি ছাড়াও কার্বুরেটরের নজেল, তামা ও বৈদ্যুতিক তার, লাইটার, প্লাস ও টর্চলাইট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে খয়রুল ইসলাম স্বীকারোক্তি অনুযায়ী, সিএনজিটি সে চুরি করে নিয়ে এসেছে, তবে কোন এলাকা থেকে চুরি করেছে তা জানাতে পারেনি।

পুলিশ জানায়, ধাওয়া করার সময় আটককৃত ব্যক্তি রাস্তায় পড়ে গিয়ে আহত হন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধারকৃত সিএনজিটির আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।

ঘটনার বিষয়ে কুলাউড়া থানায় বাংলাদেশ দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

কুলাউড়া থানার ওসি মোঃ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট