1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

“জার্মান বিএনপি’র নেতা সোয়েবের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

“জার্মানিতে বসবাসরত বাংলাদেশি নাগরিক রুহুল আমিন সম্প্রতি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জার্মান শাখার এক নেতার বিরুদ্ধে ভয়াবহ প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন।

রুহুল আমিন অভিযোগে জানান,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পূর্ব শাখার আহ্বায়ক সোয়েব আহমেদ তাঁর কাছ থেকে একটি বাসা ভাড়ার দেওয়ার আশ্বাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহণ করেন। বাসা ভাড়ার প্রক্রিয়ায় সহযোগিতার কথা বলে সোয়েব আহমেদ তাঁর কাছ থেকে চাকরির চুক্তিপত্র, বেতনের রশিদসহ প্রয়োজনীয় নথি সংগ্রহ করেন।

কিন্তু পরবর্তীতে তিনি ওই কাগজপত্রে জালিয়াতি করে বেতন কয়েকগুণ বাড়িয়ে বাসার এজেন্সির কাছে জমা দেন। এতে সংস্থাটি নথি যাচাইয়ের পর জালিয়াতির প্রমাণ পায় এবং সংশ্লিষ্ট কর্মস্থলে অভিযোগ পাঠায়।

এতে রুহুল আমিন তাঁর চাকরি হারান, তিন বছরের কর্মজীবন নষ্ট হয়ে পড়ে এবং সহকর্মীদের নিকট অপমানিত হয়ে প্রতিষ্ঠান চাকুরিচ্যুত হতে বাধ্য হন।

তিনি দাবি করেছেন, “সোয়েব আহমেদের প্রতারণা শুধু আমার ক্ষতি করেনি বরং জার্মানিতে কর্মরত বাংলাদেশিদের ভাবমূর্তিও ক্ষুণ্ন করেছে।”

অভিযোগে আরও বলা হয়েছে, সোয়েব আহমেদ প্রতিশ্রুতিবদ্ধ বাসাটি নিতে ব্যর্থ হন এবং গৃহীত অর্থ ফেরত না দিয়ে নানা অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন। বর্তমানে তিনি রুহুল আমিনকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকির মাধ্যমে চুপ থাকতে বাধ্য করছেন।

ভুক্তভোগী বিষয়টি জার্মান বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতার কাছে অবহিত করলেও কোনো ফলপ্রসূ সাড়া মিলেনি বলে অভিযোগ করেছেন। তিনি আরও জানান, সোয়েব আহমেদের পূর্বে আরও কজন বাংলাদেশি প্রবাসীর সঙ্গেও অনুরূপ প্রতারণা করেছেন।

রুহুল আমিন জার্মান বিএনপি ও সহযোগী অঙ্গসহযোগী সংগঠনের কাছে ন্যায়বিচার ও সাংগঠনিক পদক্ষেপের আবেদন জানিয়েছেন।

তিনি বলেন, ভুক্তভোগীর লিখিত আবেদনপত্রটি সম্প্রতি বিএনপি ও সহযোগী সংগঠন,বার্লিন, জার্মানি বরাবর প্রেরিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট