1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

৪০ দিন টানা পাঁচ ওয়াক্ত নামাজ জামাত আদায়ে ৬০ জন শিশু-কিশোরকে পুরস্কৃত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কুলাউড়ায় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ৬০ শিশু-কিশোরকে পুরস্কৃত করেছে কাদিপুর ইউনিয়নের মনসুর ইসলামীক সোসাইটি। শুক্রবার (১৭ই অক্টোবর) বিকেলে মনসুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দু’জনকে বাইসাইকেল, তিনজনকে টেবিল ফ্যান ও বাকিদের বিভিন্ন উপহার সামগ্রী দেয়া হয়।

সোসাইটির পরিচালক সোহেল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। তিনি বলেন, এই ব্যতিক্রমী উদ্যোগ সমাজে ভালো মানুষ গড়তে সহায়ক ভূমিকা রাখবে।

ওয়ারিয়র্স অফ জুলাই মৌলভীবাজার জেলা সদস্য সচিব জাহিদ আল ফেরদৌসের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত বাবলু, কাদিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. মোক্তার, জামায়াতের ইউনিয়ন সভাপতি আব্দুল করিম, হোসেনপুর জামে মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসেন, খতিব মাওলানা তরিকুল ইসলাম খান, মনসুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি মো.সাইফুর রহমান,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদুর রহমান প্রমুখ।

আয়োজকরা জানান, ১লা সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত টানা ৪০ দিন নামাজ আদায়ের এ কর্মসূচি নেওয়া হয়। শিশু-কিশোরদের মসজিদমুখী ও নামাজে আগ্রহী করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট