1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

এনএসসি কোটা থেকে বিসিবির নতুন পরিচালক ইসফাক-ইয়াসির, শেষ হলো বহুল আলোচিত নির্বাচন

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

বহুল আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন শেষ হয়েছে আজ সোমবার। রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দেশের ক্রিকেট অঙ্গন এখন ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটা থেকে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন এম ইসফাক আহসান এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। ইসফাক আহসান আহসান গ্রুপের এবং ইয়াসির আশিক চৈতী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এর আগে এনএসসি কোটায় দায়িত্ব পালন করেছিলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম—তবে এবার তারা নির্বাচিত হয়েছেন ঢাকা বিভাগ কোটায়।

এবারের নির্বাচনে তিনটি ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হয়েছেন মোট ২৩ জন।
ক্যাটাগরি-১ (জেলা-বিভাগ)চট্টগ্রাম থেকে আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর, খুলনা থেকে আব্দুর রাজ্জাক রাজ ও জুলফিকার আলি খান, ঢাকা থেকে নাজমুল আবেদীন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, বরিশাল থেকে সাখাওয়াত হোসেন, সিলেট থেকে রাহাত শামস, রাজশাহী থেকে মোখলেসুর রহমান এবং রংপুর থেকে হাসানুজ্জামান নির্বাচিত হয়েছেন।

ক্যাটাগরি-২ (ঢাকা ক্লাব)ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম পরিচালক পদে জয়ী হয়েছেন।

ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার ও সরকারি প্রতিষ্ঠান):এই কোটায় নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

বিসিবির এই নির্বাচনের মধ্য দিয়ে বোর্ডে যোগ হলো নতুন নেতৃত্ব ও কর্পোরেট প্রভাবের নতুন মাত্রা। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, ব্যবসায়িক অভিজ্ঞতা আর ক্রীড়াঙ্গনের পুরনো মুখের মিশ্রণ ভবিষ্যতে বোর্ড পরিচালনায় ভারসাম্য আনবে। এখন নজর থাকবে—নতুন এই কমিটি দেশের ক্রিকেটকে কতটা এগিয়ে নিতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট