1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

ড. ইউনূস আ. লীগ ফেরানোর স্টেটমেন্ট দিয়ে সুশীল সাজছেন: সারজিস আলম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

ড. মুহাম্মদ ইউনূস বিদেশে গিয়ে আওয়ামী লীগ ফেরানোর স্টেটমেন্ট দিয়ে সুশীল সাজার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (১ অক্টোবর) বিকেলে আটোয়ারী উপজেলার রাধাঁনগড় ইউনিয়নের মালিগাঁও তেতুঁলতলায় সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমাদের আবার আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজপথে নামতে হয়। এটাই অন্তর্বর্তী সরকারের প্রথম ব্যর্থতা। তখন মানুষ দিনের পর দিন আন্দোলন করেছে, এমনকি যমুনা ঘেরাও পর্যন্ত হয়েছে। পরে রাজনৈতিক নিষিদ্ধের ধাপে যাওয়া হয়।”

তিনি অভিযোগ করেন, চাপের কারণে নির্বাচন কমিশন বৈষম্যমূলক আচরণ করছে। তার দাবি, এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার মধ্য দিয়ে কমিশন স্বেচ্ছাচারিতা করছে। সারজিস আলম বলেন, “অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ না করে স্বেচ্ছাচারী আচরণ করছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তাদের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যদি এ অবস্থা বহাল থাকে, তবে এনসিপি নির্বাচনে অংশগ্রহণে অনাস্থা জানাবে।”

এ সময় এনসিপি আটোয়ারী উপজেলা শাখার নেতাকর্মী ছাড়াও স্থানীয় সনাতনধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট