1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

অর্থনৈতিক পুনরুদ্ধারের ভরসায় সেশেলসের প্রেসিডেন্ট র‌্যামকালাওয়ানের পুনর্নির্বাচন দৌড়

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

সেশেলসে সাধারণ নির্বাচন শুরু হয়েছে। বর্তমান প্রেসিডেন্ট ওয়েভেল র‌্যামকালাওয়ান দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার চেষ্টা করছেন অর্থনৈতিক পুনরুদ্ধারের সাফল্যকে সামনে রেখে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক স্পিকার প্যাট্রিক হারমিনি জীবনযাত্রার ব্যয়, দুর্নীতি ও মাদক সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন।

ভারত মহাসাগরের পশ্চিমাংশে অবস্থিত সেশেলস আফ্রিকার মাথাপিছু আয়ের দিক থেকে সবচেয়ে সমৃদ্ধ দেশ। প্রাকৃতিক সৌন্দর্যনির্ভর পর্যটন খাত এবং প্রশাসনিক সংস্কারের কারণে দেশটি করোনোত্তর সময়ে দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। গত বছর ইউরোপীয় ইউনিয়ন দেশটিকে করস্বর্গের কালো তালিকা থেকে সরিয়েছে।

র‌্যামকালাওয়ান, সাবেক অ্যাংলিকান যাজক, বলেছেন তিনি জনগণের জন্য সামাজিক সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে কাজ চালিয়ে যেতে চান। ইতোমধ্যে ন্যূনতম মজুরি বৃদ্ধি, বিনামূল্যে স্কুলে খাবার সরবরাহ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি নতুন হাসপাতাল, বিমানবন্দর ও আধুনিক বন্দর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে প্রতিদ্বন্দ্বী হারমিনি সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও দ্বীপ ইজারা সংক্রান্ত অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, শিক্ষা ব্যবস্থার মান অবনতি, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি এবং মাদকের প্রসার জনগণকে ভোগাচ্ছে।

তিনদিনব্যাপী নির্বাচনে প্রায় ৭৩ হাজার ভোটার আট প্রেসিডেন্ট প্রার্থী ও ১২৫ সংসদীয় প্রার্থীর মধ্য থেকে বেছে নেবেন। ফল প্রকাশ হবে রবিবার।

র‌্যামকালাওয়ানের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন গসপেল গায়ক রবার্ট মুমু, উদ্যোক্তা মার্কো ফ্রান্সিস ও সাবেক পর্যটন মন্ত্রী অ্যালেন সেন্ট অ্যাঞ্জ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট