1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

ভোলায় পার্চিং উৎসব: নিরাপদ ধান উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধকরণ

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলার প্রতিটি ব্লকে আমন ধানের মাঠে পার্চিংয়ের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যে “পার্চিং উৎসব” অনুষ্ঠিত হয়েছে। কৃষি বিভাগের আয়োজনে এ উৎসবের মাধ্যমে কৃষকদের পার্চিং পদ্ধতির কার্যকারিতা সম্পর্কে অবহিত করা হয় এবং রোগবালাই দমন ও সঠিক কৃষি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে কৃষি কর্মকর্তারা মাঠে বিদ্যমান রোগবালাই সনাক্তকরণ, প্রতিকার এবং ফসলের উৎপাদন বৃদ্ধিতে পার্চিংয়ের গুরুত্ব তুলে ধরেন। তারা জানান, গাছের উঁচু ডাল বা খুঁটি স্থাপন করে সেখানে পাখিদের বসার সুযোগ করে দেওয়া হলে তারা ক্ষতিকর পোকা খেয়ে ফসলকে সুরক্ষা দেয়। ফলে কীটনাশকের ব্যবহার কমে আসে এবং পরিবেশবান্ধব উপায়ে নিরাপদ ধান উৎপাদন সম্ভব হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান বলেন, “পার্চিং হলো প্রাকৃতিকভাবে কীট নিয়ন্ত্রণের একটি সহজ ও কার্যকর উপায়। কৃষকদের সচেতন হয়ে নিয়মিত পার্চিং করলে উৎপাদন খরচ কমবে, ফসল হবে বিষমুক্ত ও নিরাপদ।”
এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোরশেদুল আলম, উপজেলা কৃষি বিভাগের সকল উপসহকারী কৃষি কর্মকর্তা এবং স্থানীয় কৃষকবৃন্দ।
কৃষকরা জানান, পার্চিং পদ্ধতি তাদের কাছে নতুন নয়, তবে কৃষি বিভাগের এমন উৎসব তাদের আরও উৎসাহিত করেছে। তারা মনে করেন, এর মাধ্যমে ফসল সুরক্ষার পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্য উৎপাদনও নিশ্চিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট