1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

ভোলায় আলোক ফাঁদ স্থাপন করে কৃষকদের সচেতনতা বৃদ্ধি

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলার সকল ব্লকে একযোগে আলোক ফাঁদ স্থাপন করেছে কৃষি বিভাগ। এর মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের উপকারী ও অপকারী পোকার উপস্থিতি সনাক্তকরণে সহায়তা করা হচ্ছে। পাশাপাশি সঠিক সময়ে করণীয় সম্পর্কে তাদের দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে।

সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোরশেদুল আলম জানান, আলোক ফাঁদ ব্যবহার করে সহজেই কোন এলাকায় কী ধরনের পোকার আধিক্য রয়েছে তা নির্ণয় করা সম্ভব হয়। এতে সময়মতো পদক্ষেপ নেওয়া যায় এবং অপ্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ কমে আসে। ফলে একদিকে কৃষকের উৎপাদন খরচ হ্রাস পায়, অন্যদিকে পরিবেশও সুরক্ষিত থাকে।

স্থানীয় কৃষকরা জানান, মাঠে আলোক ফাঁদ স্থাপন করায় তারা এখন সহজেই ক্ষতিকর পোকার আক্রমণ সম্পর্কে জানতে পারছেন এবং কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন। এতে ফসল রক্ষার পাশাপাশি ভালো ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে।

ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান বলেন, কৃষকদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতন করতে এবং টেকসই কৃষি নিশ্চিত করতে এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট