1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

দুমকিতে কচাবুনিয়া নদীর বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে কচাবুনিয়া নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত সড়ক ও বসতি রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় নারী-পুরুষ। বুধবার সকাল সাড়ে ১১টায় নদীর পাড়ে আয়োজিত কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন এবং দ্রুত পাইলিং ও টেকসই বাঁধ নির্মাণের আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, গত দুই বছরে নেছারিয়া মাদ্রাসা থেকে পুকুরজানা বাজার পর্যন্ত প্রায় ৫০০ মিটার পাকা সড়কের অর্ধেক নদীগর্ভে বিলীন হয়েছে। সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটি মাত্র ছয় মাসেই ফাটল দেখা দেয়; বর্তমানে বাকি অংশও ঝুঁকির মুখে। ইউপি সদস্য আমিনুল ইসলাম বারেক বলেন, “জোয়ারের স্রোতে তীরের মাটি সরে গিয়ে রাস্তার নিচ ফাঁপা হয়ে পড়ছে। একবার পূর্ণভাবে ভেঙে পানি ঢুকলে পাশের বসতঘর ও ফসলি জমি তলিয়ে যাবে; কৃষকের সর্বনাশ হবে।”

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ হাওলাদার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম ও ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান বাবুল। তারা দাবি করেন, অবিলম্বে ঝুঁকিপূর্ণ স্থানে পাইল-সাপোর্ট ও জিও-টিউব স্থাপন করে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে; অন্যথায় যোগাযোগ বিচ্ছিন্নতা ও ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব জানান, “আমরা দ্রুত সরেজমিনে সার্ভে করে প্রয়োজনীয় বরাদ্দের ব্যবস্থা করব এবং স্থায়ী সমাধানের উদ্যোগ নেব।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট