1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে চেষ্টা চলছে

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের কাউয়ার চর এলাকা থেকে ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার দুপুরে জেলেদের খবরের ভিত্তিতে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় জেলেরা সকাল ১১টার দিকে সৈকতের কাউয়ার চর অংশে লাশটি ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে।

উদ্ধারের সময় নিহতের পরনে ছিল জলপাই রঙের হাফপ্যান্ট। শরীরে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, জোয়ারের সময় গভীর সমুদ্র থেকে ভেসে এসে লাশটি চরে আটকে যায়।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, “লাশটি পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে ময়নাতদন্তের জন্য। পরিচয় শনাক্তে হাতের আঙুলের ছাপ ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের তালিকা যাচাই করা হচ্ছে।”

এ ঘটায় এখন পর্যন্ত কেউ লাশটি শনাক্ত করতে পারেনি। পুলিশ সব থানা ও নিখোঁজ ব্যক্তি সেলে বার্তা পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট