1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

ভোলায় জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লীগ উদ্বোধন

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে ভোলায় শুরু হয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লীগ ২০২৫। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং জেলা ফুটবল এসোসিয়েশনের বাস্তবায়নে রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ভোলা গজনবী স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শরীফুল হক, ভোলা পৌরসভার প্রশাসক মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন এবং ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।

প্রথম দিন ভোলা জেলা বনাম সাতক্ষীরা জেলা দল মুখোমুখি হয়। টানটান উত্তেজনায় ভরা খেলাটি ২-২ গোলে ড্র হয়। দীর্ঘ চার বছর পর গজনবী স্টেডিয়ামে বড় আয়োজনে অনুষ্ঠিত এই খেলা দেখতে হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে ভিড় করেন। আয়োজকরা জানিয়েছেন, এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লীগটি ‘এওয়ে’ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। গজনবী স্টেডিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতার মধ্য দিয়ে ভোলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ ফিরে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট