1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার ১৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন ভোলায় সিএনজি–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব ঝড়ে ভোলার চরফ্যাশনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ঈদের আগে বিপর্যস্ত পরিবারগুলো ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, পথে পথে ভোগান্তি ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ তিনগুণ, ২৪ ঘণ্টায় পারাপার ৫১ হাজারের বেশি লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫ সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের পরিকল্পনা

ভোলায় নৌবাহিনীর অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী আটক

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিনে নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে শহীদ ও তার স্ত্রী তসলিমা বেগমকে আটক করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নৌবাহিনী জানায়, আটককৃত দম্পতি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এসময় তাদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত নগদ ৩ লাখ ৫৯ হাজার ২১০ টাকা, দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

স্থানীয়রা জানান, শহীদ ও তসলিমা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের আটক হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে তারা এই দম্পতির বিরুদ্ধে আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযান শেষে আটক স্বামী-স্ত্রীকে জব্দকৃত টাকা, মোবাইল ও মাদকের সঙ্গে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে বলে নৌবাহিনী নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত এলাকায় মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্র দমনে তাদের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট