1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

ফুলেল শুভেচ্ছা ও সাংস্কৃতিক আমেজে পবিপ্রবির ছাত্রীহলে নবীনবরণ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঐতিহ্যবাহী কবি বেগম সুফিয়া কামাল হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো নবীন ছাত্রীদের বরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এ আয়োজনে ফুলেল শুভেচ্ছা, উচ্ছ্বাস আর সাংস্কৃতিক আবহে মুখর হয়ে ওঠে পুরো হল প্রাঙ্গণ।


অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় পুরো হল। নবীন শিক্ষার্থীরা উৎসবমুখর সাজে উপস্থিত হয়ে আনন্দ-উচ্ছ্বাসে যোগ দেন। তাদের সঙ্গে মেলবন্ধনে যুক্ত হন শিক্ষক-কর্মকর্তারাও। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কৃষি অনুষদের শিক্ষার্থী জিনাতুন্নাহার জুইন ও আফিফা জেবিন ঐশী।

মাৎস্যবিজ্ঞান অনুষদের নবীন শিক্ষার্থী আন্নাফি আইদা সাভা ও মিসকাতুম মমতাজ মাম্পি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে এভাবে আমাদের বরণ করে নেওয়া সত্যিই এক ভিন্ন অভিজ্ঞতা। এজন্য আমরা ভাইস চ্যান্সেলর স্যারকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।” অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কৃষি অনুষদের শিক্ষার্থী সিলমুন রহমান তুবা ও ফাহমিদা ইয়াসমিন জিনিয়া।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। তিনি নবীনদের উদ্দেশে বলেন, “পবিপ্রবি দক্ষিণাঞ্চলের শীর্ষ ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন। এখান থেকে সুশিক্ষা নিয়ে তোমরাই সুনাগরিক হয়ে দেশকে নেতৃত্ব দেবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখি।” তিনি আরও যোগ করেন, “বিশ্ববিদ্যালয় হলো মুক্ত অঙ্গন, যেখানে আত্মনির্মাণ ও আত্মবিকাশের সুযোগ রয়েছে। শিক্ষা ও জ্ঞানের আলোয় গড়ে উঠে তোমরা দেশকে এগিয়ে নেবে—এটাই আমাদের প্রত্যাশা।”

বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ, ইএসডিএম অনুষদের ডিন প্রফেসর ড. মো. মোহসীন হোসেন খান, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর ড. মো. মামুন অর রশিদ, আরটিসি পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মামুন অর রশীদ, বিজয় ২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. মাসুদুর রহমান এবং শহীদ জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. নিজাম উদ্দিনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও কর্মকর্তারা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. মেহেদি হাসান সিকদার। আলোচনা পর্ব শেষে নবীন-প্রবীণ শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, কবিতা ও নৃত্যে সাজানো সাংস্কৃতিক পরিবেশনায় পুরো হল প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

ফুলেল শুভেচ্ছা, উচ্ছ্বাস ও সাংস্কৃতিক আবহে স্মরণীয় হয়ে থাকল পবিপ্রবির এ নবীনবরণ উৎসব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট