1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজার জেলা প্রশাসকের আয়োজনে চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন বিষয়ক “শিক্ষা, স্বাস্থ্য, অধিকার ও নিরাপত্তা” শীর্ষক সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় চা শ্রমিক, বিভিন্ন চা বাগানের ম্যানেজার, বাংলাদেশ চা সংসদ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নসহ চা শ্রমিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, পুলিশ, সেনাবাহিনী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কর্মশালায় শ্রমিকদের চিকিৎসার সুবিধার্থে স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাবৃত্তি, শ্রমিকদের ন্যায্য মজুরি, বসতবাড়ির উন্নয়ন, মাতৃভাষা ও সংস্কৃতির বিকাশে একাডেমি, স্যানিটেশন ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।

শ্রমিকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী চা বাগানে বিদ্যালয় জাতীয়করণ, চা শ্রমিকদের জন্য একাডেমি স্থাপন ইত্যাদি বিষয় আলোচনায় বিশেষ গুরুত্ব পায় এবং জানানো হয়। উক্ত বিষয়বস্তুর আলোকে এসব প্রস্তাব ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত আকারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট