1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

ভোলায় ফ্রি মেডিকেল এন্ড ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

আবু মাহাজ, ভোলা
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

 

ডক্টর এসোসিয়েশন অফ বাংলাদেশ ( ড্যাব) এর সিনিয়র সহ-সভাপতি ডা. মোঃ সিরাজুল ইসলামের উদ্যোগে ভোলায় চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ( ১২ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৬নং ওয়ার্ড দালাল পুর হোসেন চৌধুরী বাড়ির দরজায় আজহারুল উলুম ইসলামিয়া একাডেমিতে দিনব্যাপি ফ্রি মেডিকেল এন্ড ডেন্টাল ক্যাম্পে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

মানিকা রোটারি ভিলেজ কোর নদী তীরবর্তী চরঅঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে সবসময় এগিয়ে এসেছে।
দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে ডক্টর এসোসিয়েশন অফ বাংলাদেশ ( ড্যাব) এর সিনিয়র সহ-সভাপতি ডা. মোঃ সিরাজুল ইসলাম।
এ-সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকার এইচ এম শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালের, সার্জারী, , মেডিসিন, চর্ম ও ডেন্টাল বিভাগের সহকারী অধ্যাপক
এবং গাইনী বিভাগের অধ্যাপক নাহালা বারী সহ ১৮ জন ডাক্তারের সমন্বীত একটি দল।

এরই ধারাবাহিকতায় আজ ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ শুক্রবার। সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত সার্জারী, মেডিসিন, চর্ম, গাইনী ও ডেন্টাল চিকিৎসকরা সেবা প্রদান করেন।
বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে টবগী ইউনিয়নের ৬নং ওয়ার্ড দালাল পুর হোসেন চৌধুরী বাড়ির দরজায় আজহারুল উলুম ইসলামিয়া একাডেমিতে চিকিৎসা সেবা নিতে আসেন।

অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের পরিবার এবং তাদের কে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট