1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

গলাচিপায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ৩৮ বছর পর গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

 পটুয়াখালীর গলাচিপায় আলোচিত দেবু শিকারী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. হারুন হাওলাদার (৬৫) ৩৮ বছর পর গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঢাকার লালবাগ এলাকার রোকেয়া কুঞ্জ কমিউনিটি সেন্টার থেকে গলাচিপা থানা পুলিশ তাকে আটক করে।


গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে চার দশক পর পলাতক আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে আদালতের মাধ্যমে হারুন হাওলাদারকে পটুয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, ১৯৮৮ সালের জুন মাসে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের চত্রা গ্রামে দেবন্দ্র শিকারী ওরফে দেবুকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের মেয়ে কল্পনা শিকারী ওই বছরের ১৭ জুন গলাচিপা থানায় মামলা করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত একই গ্রামের ছত্তার হাওলাদারের ছেলে হারুন হাওলাদারকে যাবজ্জীবন সাজার আদেশ দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তারের পর সাংবাদিকদের কাছে হারুন দাবি করেন, দেবু শিকারীর বাড়িতে অসামাজিক কার্যকলাপ হতো, যার প্রতিবাদ করায় তাকে এ মামলায় ফাঁসানো হয়েছে। তিনি আরও বলেন, মামলার তিন আসামির মধ্যে তিনিই একমাত্র জীবিত আছেন।

পুলিশ জানায়, আদালতের রায় কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট