1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

পটুয়াখালীতে ডিপ্লোমা প্রকৌশলীদের ৭ দফা দাবিতে সমাবেশ ও মিছিল

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে ৭ দফা দাবির বাস্তবায়নে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।


বুধবার দুপুরে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে সভা শেষে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইনস্টিটিউটের মূল ফটকে এসে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের আহ্বায়ক প্রকৌশলী মো. কামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. দীন ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ ইন্সট্রাক্টর ও সিভিল বিভাগের প্রধান প্রকৌশলী মো. ইয়ারুল হক এবং আইডিইবি পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী নাজমুল আহসান মুন্না।

জুনিয়র ইন্সট্রাক্টর প্রকৌশলী ইব্রাহীমের সঞ্চালনায় বক্তব্য দেন প্রকৌশলী মো. এনামুল হক সরদার, প্রকৌশলী জাহিদুল ইসলাম মুন্না, প্রকৌশলী আবদুল্লাহ আল নাঈম, প্রকৌশলী সাব্বির আহমেদ অভি, প্রকৌশলী সোয়েবুর রহমানসহ শিক্ষার্থী প্রতিনিধি হৈমন্তি, বেল্লাল, রায়হান, জাহিদুল, রিশাদ ও রানা।

বক্তারা বলেন, প্রকৌশলীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা এবং অযৌক্তিক কিছু প্রস্তাব বাস্তবায়নের চেষ্টা কারিগরি শিক্ষার্থী ও প্রকৌশলীদের ভবিষ্যৎকে অনিশ্চিত করছে। তারা সরকারের প্রতি ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

সভায় আরও জানানো হয়, শিক্ষার্থী, শিক্ষক ও প্রকৌশলীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই এ ধরনের অযৌক্তিক সিদ্ধান্ত প্রতিহত করা সম্ভব এবং ন্যায্য দাবি আদায় করা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট